হাওর ডেস্ক::
অবিভক্ত আসাম-বাংলার বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক, রাজনীতিবিদ, খেলাফত আন্দোলন নেতা, ভাষাসৈনিক ও সমাজসেবক মরহুম মকবুল হোসেন চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ রবিবার। এ উপলক্ষে আজ ঢাকা, সিলেট ও সুনামগঞ্জে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মকবুল হোসেন চৌধুরী জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি হাসান শাহরিয়ারের বাবা। ঐতিহ্যবাহী সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের অন্যতম প্রতিষ্ঠাতা মকবুল হোসেন চৌধুরী ১৯৩৭ সালে আসাম ব্যবস্থাপক সভার সদস্য (এমএলএ) নির্বাচিত হন। তিনি পরিষদের হুইপ ছিলেন। সুরমা উপত্যকা প্রতিনিধিদলের একজন সদস্য হিসেবে তিনি ১৯২০ সালে ভারতের নাগপুরে অনুষ্ঠিত সর্বভারতীয় কংগ্রেস সম্মেলনে যোগদান করেন। সরকারবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে ব্রিটিশরাজ তাঁকে দুই বছর কারারুদ্ধ করে রাখে। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net