স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ, ছাতক ও জগন্নাথপুর পৌরসভায় আসন্ন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমানে দায়িত্বরত তিন মেয়র। তারা হলেন সুনামগঞ্জ পৌরসভায় নাদের বখত, ছাতকে কালাম চৌধুরী ও জগন্নাথপুরে মিজানুর রশিদ ভূইয়া। এই তিন প্রার্থীই বর্তমানে মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।
তবে এ তিনটি পৌরসভায় মেয়র পদে আ.লীগের ১২ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন।
তিনজনের দলীয় মনোনয়ন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন।
নাদের বখতও বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net