স্টাফ রিপোর্টার::
মরমী কবি হাসন রাজার সর্বকনিষ্ঠ পুত্রবধূ ও দেওয়ান আফতাবুর রাজা চৌধুরীর স্ত্রী সৈয়দা জেবুন্নেছা খাতুন চৌধুরাণী (৯৬) ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহি…… রাজিউন)। বৃহস্পতিবার সন্ধ্যা ৫.২৫ মি. তিনি বার্ধক্যজনিত কারণে তেঘরিয়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
আজ ১৮ ডিসেম্বর শুক্রবার জুম্মার নামাজের পর তেঘরিয়া ঈদগাহ ময়দানে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net