স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে বিজয় দিবসের প্রথম প্রহরে (রাত ১২ টা মিনিটে) শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্মাঞ্জলী প্রদান করে জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের নেতৃত্বে দলীয় নেতা কর্মীরা শ্রদ্মাঞ্জলী প্রদান করেন। এছাড়া প্রথম প্রহরে জেলা কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন পুস্প অর্পণ করে। সকালে কালেক্টরেট চত্বরের শহীদ মিনারে জেলা প্রশাসন, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, উদীচী, সিপিবিসহ নানা সংগঠনের পক্ষ থেকে শ্রদ্মাঞ্জলী প্রদান করা হয়।
সুনামগঞ্জ প্রেসক্লাব কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net