স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আইনজীবী, সংষ্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন অংশ নেন। আলোচনাসভায় বক্তারা বলেন, স্বাধীনতার প্রাক্ষালে জাতিকে পঙ্গু করতে ঘাতকরা রাষ্ট্রের অগ্রসর হিসেবে পরিচিত আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। তারা আমাদের জাতি হিসেবে পিছিয়ে রাখতেই ঠা-া মাথায় এই হত্যাযজ্ঞ চালিয়েছিল। বুদ্ধিজীবীদের হারানোর রেশ আমরা এখনো কাটিয়ে ওঠতে পারিনি। যার ফলে বিভিন্ন সময় জঙ্গিগোষ্ঠী, সাম্প্রদায়িক, মৌলবাদী এবং আদিপত্যবাদী গোষ্ঠীরা বাঙালি জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলছে। এই অপশক্তিকে রূখে দেওয়ার আহ্বান জানান বক্তারা।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত বুদ্ধিজীবী দিবসের আলোচনাসভায় বক্তব্য দেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, প্রফেসর পরিমল কান্তি দে, মুক্তিযোদ্ধা আলী আমজদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, সাংবাদিক বিজন সেন রায়, লতিফুর রহমান রাজু প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net