শাল্লা প্রতিনিধি::
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও অসাম্প্রদায়িক বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে উপজেলায়
বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর বেলা ১২টায় উপজলা শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে
-এমিছিল করে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যরা। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। মুক্তিযোদ্ধা সন্তান রতন কুমার বৈষ্ণবের সঞ্চালনায় ও হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রথীন্দ্র চন্দ্র সরকার, সুধাংশু শেখর দাস, মিঠু চন্দ, চন্দন কুমার দাস, রিপন চন্দ্র দাস, পৃথেশ দাস, দীপক দাস ও বিপলু চন্দ্র দাস প্রমুখ। বক্তারা বলেন ধর্মের নামে একটি মৌলবাদী গোষ্ঠী এখনো স্বাধীনতার বিরোধীতা করছে। কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে দিয়ে প্রমাণ করেছে তারা রাজাকারদের উত্তরসূরি। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমরা এই ধরণের ধৃষ্টতা মেনে নিতে পারছি না। আমরা চাই এর পেছনে থেকে যারা কলকাঠি নাড়ছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি। অন্যথায় আগামীদিনে আরো বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net