স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ-সিলেট সড়কের হালুয়ারগাও এলাকায় পিকআপভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। নিহত সুফিয়া বেগম (৫০) দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার খামারখাল গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ থেকে সবজি বোঝাই একটি কাভার্ডভ্যান দ্রুত গতিতে সিলেটের দিকে যাচ্ছিল। বিপরতি দিক থেকে সুনামগঞ্জের দিকে আসছিল একটি যাত্রীবাহী সিএনজি। এসময় মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান সুফিয়া বেগম। আহত হন সিএনজি চালকসহ আরো ৪ জন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছেন।
জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আমির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net