বিশেষ প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ইয়াবার চালানসহ ভারতীয় নাগরিককে আটক করেছে র্যাব ৯ সিলেটের সুনামগঞ্জ সিপিসি ৩ এর একটি অভিযানিক দল। আটক ভারতীয় নাগরিক ভারতের দক্ষিণ পশ্চিম খাসিহিলস্ জেলার রানীগড় থানার ঘোমাঘাট মফলং গ্রামের মৃত নরেন্দ্র মারাকের ছেলে এন্দ্রিও এন মারাক (২২)। র্যাব ৯ সিলেটের সুনামগঞ্জ সিপিসি ৩ সুত্রে জানা যায়, গোপন সংবাদের বিত্তিতে শনিবার বিকেলে র্যাব ৯ সিলেটের সুনামগঞ্জ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার লে. কমান্ডার ফয়সল আহমেদ ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল্লাহ রাসেলের নেতৃত্বে র্যাবের একটি অভিযানিক দল তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্ত এলাকা রাজাই থেকে ৭৭০পিস ইয়াবার চালানসহ এন্দ্রিও এন মারাক (২২) নামক ভারতীয় যুবককে আটক করে র্যাব। এসময় তার সাথে থাকা একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ডও জব্দ করে র্যাব। র্যাব ৯ সুনামগঞ্জ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার লে. কমান্ডার ফয়সল আহমেদ ইয়াবার চালানসহ ভারতীয় নাগরিক আটকের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহন পূর্বক তাহিরপুর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net