শাল্লা প্রতিনিধি::
জাতীয় বিঞ্জান ও জাদুঘরের তত্ত্বাবধানে, বিঞ্জান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় " তথ্য প্রযুক্তির সদ্বব্যবহার আসক্তি রোধ" এ প্রতিপাদ্য কে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লা উপজেলা পরিষদ গণমিলনায়তনে ৩০ নভেম্বর সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে ৪২ তম জাতীয় বিঞ্জান ও প্রযুক্তি সপ্তাহ ২০২০ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আব্দল্লাহ আল মাহমুদ।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মুক্তাদির হোসেন, সঞ্চালনা করেন শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মুহাম্মদ দুলাল।
মেলায় সিনিয়র গ্রুপে শাল্লা সরকারি ডিগ্রী কলেজ ও সাউধেরশ্রী উচ্চ বিদ্যালয় ও কলেজ, জুনিয়র গ্রুপে শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সাউধেরশ্রী ও কলেজের শিক্ষার্থী গণ অংশগ্রহণ করেন।
শিক্ষার্থী গণ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে তাদের স্টলে থাকা বিজ্ঞানের বিভিন্ন যন্ত্রের ব্যবহার উপস্থিত লোকজনের সামনে উপস্থাপন করেন।
পরে বিজ্ঞ বিচারক মন্ডলি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি তুমরা যেন বড় হয়ে নিউটনের মতো বড় বিজ্ঞানী হয়ে নিজের ও দেশের সুনাম বৃদ্ধি করতে পার।
পরে তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net