মিল্লাত আহমেদ ::
জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে যারা বিরোধিতা করছে তারা মূলতঃ একাত্তরের পরাজিত শক্তি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এই ধারা বন্ধ করার হীন মানসিকতা নিয়ে জামাত-বিএনপি’র মদদপুষ্ট কিছু ধর্ম ব্যবসায়ি দেশের মানুষকে বিভ্রান্ত করতে মাঠে নেমেছে। যেকোন মূল্যে তাদের এই চক্রান্ত প্রতিহত করতে হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধিতার নামে বিএনপি-জামাতের মদদপুষ্ট উগ্র মৌলবাদ ও ধর্মান্ধগোষ্ঠী কর্তৃক জনমনে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ স¤পাদক জুবের আহমদ অপু উপরোক্ত কথাগুলো বলেন।
আজ সোমবার দুপুরে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধন চলা অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি সুমন আহমদ, শামীম হাসান মিন্টু, আবু উবায়েদা আহমদ রিতু, সাংগঠনিক স¤পাদক অ্যাডভোকেট বুরহান উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক স¤পাদক জামাল আহমদ, গ্রন্থন ও প্রকাশনা বিষয়ক স¤পাদক আশরাফুল হুদা পুলক, সহ-আইন বিষয়ক স¤পাদক খুর্শেদ আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সালেহ আহমদ, সুনামগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মখলিছুর রহমান, যুগ্ম আহ্বায়ক শিবলু আহমদ চৌধুরী, সামিয়ান তাপস, জাহির আলী খান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মানিক কাদরী।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net