হাওর ডেস্ক::
একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ তদন্তে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়কারী হান্নান খান আর নেই।
ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার (২৯ নভেম্বর) মৃত্যুবরণ করেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তদন্ত সংস্থার সদস্য সানাউল হক মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
গত ৯ সেপ্টেম্বর শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় আব্দুল হান্নানকে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে সিএমএইচে স্থানান্তর করা হয় তাঁকে।
ওই সময় তদন্ত সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা এম সানাউল হক বলেন, আব্দুল হান্নান খানের ব্রেন স্ট্রোক, হৃদরোগসহ অন্যান্য শারীরিক জটিলতা রয়েছে।
অতিরিক্ত ডিআইজি পদ থেকে অবসর গ্রহণকারী এই পুলিশ কর্মকর্তা এর আগে বঙ্গবন্ধু হত্যা ও জেলহত্যা মামলার তদন্তেও প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন। ২০১০ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক (অপরাধ) আদালত গঠিত হলে ২০১১ সালের জানুয়ারি তদন্ত সংস্থার সমন্বয়কারী হিসেবে যোগ দেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net