মোঃ মোশফিকুর রহমান স্বপন::
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন শাড়াকোনা গ্রামের কৃতি সন্তান অধ্যাপক ডঃ রমা বিজয় সরকার। আগামী রবিবার (২৯ নভেম্বর) থেকে তিনি এই পদে যোগদান করবেন। গত বুধবার (২৫ নভেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করে তাকে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে প্রেষণে পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের উপ সচিব ডঃ শীকান্ত কুমার চন্দ্র স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। অধ্যাপক ডঃ রমা বিজয় সরকার ঢাকা তিতুমীর সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি সুনামগঞ্জের ধর্মপাশার বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮১ ব্যাচের কৃতি শিক্ষার্থী।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net