ছাতক প্রতিনিধিঃ
ছাতকে মাস্ক ব্যবহার না করার অপরাধে ১৫ জন পথচারী ও অধিক মুল্যে মাস্ক বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার জাউয়া বাজারে পৃথক ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ গোলাম কবির এবং সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপস শীল। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের কাছ থেকে ২ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়। মাস্ক ব্যবহার নিশ্চিত করতে জাউয়াবাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ গোলাম কবির ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাস্ক ব্যবহার না করার অপরাধে ৮ জনের কাছ থেকে ১ হাজার ১০০ টাকা এবং অধিক মূল্যে মাস্ক বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীর কাছ থেকে আরো ১ হাজার টাকা জরিমানা আদায় করেন। অপর দিকে জাউয়া এলাকায় চলাচলরত যানবাহনে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে মাস্ক ব্যবহার না করার অপরাধে ৭ জনের কাছ থেকে ১ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেন সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপস শীল। প্রায় ঘন্টা ব্যাপী পৃথক অভিযানে জরিমানা আদায়সহ শ্রমিক শ্রেনীর অসচেতন মানুষকে বিনা মূল্যে মাস্ক পড়িয়ে দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেটদ্বয়। মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ গোলাম কবির জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net