হাওর ডেস্ক ::
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত এক দিনে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে ১ হাজার ৮৪৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। আজ শনিবার বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তি এসব তথ্য তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সংবাদ বিজ্ঞপ্তিতে দেখা যায়, গত একদিনে নতুন ১ হাজার ৮৪৮ জনকে নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৪৫ হাজার ২৮১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৯২১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৬০ হাজার ৩৫২জন হয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net