স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের বাবুপুর গ্রামের সংবাদকর্মী মোঃ মোশফিকুর রহমান স্বপনের মাতা মোছাঃ ছাবিকুন্নেছা চৌধুরী আর নেই। (ইন্নালিল্লাহী ওয়িন্নাইলাহি রাজিউন।) তিনি বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১ টার বাবুপুরস্থ বাজার পাড়ার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। মরহুমার জানাজা বিকেল ৪ টার দিকে স্হানীয় বৌলাইগঞ্জ বাজার ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
জানাজা শেষে বাবুপুর গ্রামের বড়কান্দা কবর স্হানে দাপন করা হয়েছে। সংবাদ কর্মী মোঃ মোশফিকুর রহমান স্বপন তাঁর মায়ের জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।
সংবাদকর্মী মোঃ মোশফিকুর রহমান স্বপনের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে সুনামগঞ্জ প্রেসক্লাব।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net