স্টাফ রিপোর্টার::
প্রয়াত স্বামীর আসনে বিপুল ভোটে অবশেষে জয়ের পর এলাকার দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের ভোটারদের অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জ-২ আসনের বিজয়ী প্রার্থী ড. জয়া সেনগুপ্তা। বিজয়ের পর পোনে ১১টায় এই প্রতিবেদককে ফোন করে ভোটারদের কৃতজ্ঞতা জানান বিজয়ী ড. জয়া সেনগুপ্তা। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে ভোটাররা জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসেবে আমাকে নির্বাচিত করেছেন। আমি সকল ভোটারের প্রতি কৃতজ্ঞ। তিনি বলেন, মহান স্বাধীনতার মাসে অনুষ্ঠিত নির্বাচনে ভোটাররা স্বাধীনতার প্রতীক নৌকায় ভোট দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখেছেন। আশা করি আগামীতেও ভোটাররা আমার পাশে থাকবেন। আমার প্রয়াত স্বামীর দেখানো পথেই আমার জীবন উৎসর্গ করব। সাধারণ মানুষের কাঙ্খিত সেবাই হবে আমার লক্ষ্য। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে একজন কর্মী হিসেবে অংশিদারের সুযোগ পাওয়ায় তিনি স্থানীয় ও জাতীয় আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের অভিনন্দন জানান।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net