হাওর ডেস্ক ::
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ছয় হাজার ২৫৪ জনের। গতকাল করোনায় ২১ জনের মৃত্যু হয়েছিল। ফলে ২৪ ঘণ্টায় করোনায় প্রায় দ্বিগুণ মৃত্যু হয়েছে। এদিক নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ২১২ জন।
আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ১ হাজার ৭৪৯ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৫২ হাজার ৮৯৫ জন।
এর আগে সোমবার (১৬ নভেম্বর) দেশে আরো ২ হাজার ১৩৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরো ২১ জন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net