স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধর্মপাশা গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট মো. গোলাম কিবরিয়া কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের কার্যকরি কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অ্যাডভোকেট মো. গোলাম কিবরিয়াকে অভিনন্দন জানিয়েছেন ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
প্রসঙ্গত, অ্যাডভোকেট মো. গোলাম কিবরিয়া ধর্মপাশা উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতির দায়িত্ব পালন করেছেন। রাজনীতির পাশাপাশি তিনি ঢাকা জজ কোর্টে আইন পেশায় নিযুক্ত আছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net