1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সুনামগঞ্জ-২ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭, ১১.১৫ এএম
  • ৫০৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল ৮টায় তুমুল বৃষ্টির মধ্যে ভোটগ্রহণ শুরু হয়। দুপুর ১২টায় বৃষ্টি কমে আসলেও ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম ছিল। ভোট চলাকালে কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিকেল পোনে ৪টা পর্যন্ত পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব হোসেনও কোন অনিয়মের অভিযোগ করেননি। বিকেল পোনে ৫টায় রিটার্নিং কর্মকর্তা রিটার্নিং অফিসার এস এম এজহারুল হক জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃষ্টির কারণে ভোট কাস্টিং কম হয়েছে জানিয়ে রিটার্নিং অফিসার এস এম এজহারুল হক জানিয়েছেন, গড়ে ৪০ ভাগ ভোট কাস্ট হয়েছে।
দুটি উপজেলা, একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত দিরাই-শাল্লা আসনে ভোট ভোটার ২লাখ ৫২ হাজার ৪৩০।
১১০টি ভোট কেন্দ্রের মধ্যে ৯৬টি কেন্দ্র ঝূকিপূর্ণ থাকলেও কোনটিই অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৩ হাজার ২৫৭জন আইন শৃঙখলা রক্ষাকারী বাহিনীর সদস্য চার স্তরের নিরাপত্তা কাজে নিয়োজিত ছিলেন।
আওয়ামী লীগ প্রার্থী সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ড. জয়া সেনগুপ্তার সঙ্গে প্রতিদ্বন্ধিতা করেছেন স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব হোসেন রেজু মিয়া। তবে স্থানীয় বিএনপি তাকে আনুষ্ঠানিক সমর্থন দিয়েছিল।
স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব হোসেন রেজু মিয়া বিকেল পোনে চারটায় বলেন, আমি নির্বাচনী এলাকার ১০-১২টি কেন্দ্র ঘুরেছি। কোথাও কোন অনিয়ম ও দুর্নীতি পেয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার চোখে পড়েনি। তবে ভোট শেষ হলে এ বিষয়ে আনুষ্ঠানিক সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে তিনি জানান।
রিটার্নিং অফিসার এস এম এজহারুল হক জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃষ্টির কারণে ভোট কাস্টিং কম হয়েছে জানিয়ে তিনি জানান, প্রায় ৪০ ভাগের মতো ভোট কাস্ট হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!