ছাতক প্রতিনিধিঃ
ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমের তল ও ছোট বিহাই গ্রামের মধ্যবর্তী ছাতক- জাউয়া রাস্তার জাই নামক স্হানে রাস্তায় পড়ে থাকা কাপড়ের ব্যাগ পান ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের ছোট বিহাই গ্রামের মৃত মজুমদার আলীর ছেলে হতদরিদ্র কমর উদ্দিন ব্যাগের বিতরে নগদ ৫৫ হাজার টাকা ও একটি samsung galaxy মোবাইল পান, পরে ছাতক উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব বিল্লাল আহমদ এর বড় ভাই জনাব কামরুজ্জামান বাবুল ও ব্যবসায়ী ক্বারী নিজাম উদ্দিন সহ স্হানীয় লোকদেরকে অবহিত করেন কমর উদ্দিন , টাকা ও মোবাইল এর মালিক বল্লভ পুর গ্রামের যুবক আব্দুর রাজ্জাক ব্যাগ খোজে আসলে সঠিক প্রমান সহ টাকা ও মোবাইল উক্ত মালিকের নিকট হস্তান্তর করেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net