স্টাফ রিপোর্টার::
আসন্ন সুনামগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে ৭নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিল পদপ্রার্থী মোসাদ্দেক হোসেন বাচ্চুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আতাউর রহমান পীরের বাসার সামনের সড়কে জহির জেনু ও মুসাদ্দেকের যৌথ পরিচালনায় এবং মজনু মিয়া সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায়
স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য তারিক হাসান দাউদ।
মতবিনিময় সভায় কাউন্সিলর প্রার্থী মোসাদ্দেক হোসেন বাচ্চ বলেন, আমি কাউন্সিলর প্রার্থী হয়েছি ৭নং ওয়ার্ডের নিপীড়িত ও বঞ্চিত মানুষের সেবা করার জন্য, এই ওয়ার্ডের জনগণই হলো আমার শক্তি এবং প্রেরণা। বিগত দিনেও এলাকার জনগণ আমার পাশে ছিলেন এবং আগামি দিনগুলোতেও সবাইকে পাশে চাই। আপনারা আমার প্রতি যে সমর্থন জানান দিচ্ছেন তার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখার মো. আনাস, শিপুল আহমেদ, আব্দুল বাছিত, সুনামগঞ্জ পৌর কর্মচারি শামসুল আহমেদ, সাদেক মিয়া, দুদু মিয়া, হোসেন মিয়া, আফজাল হোসেন, জয়নুল মিয়া, আতাউর রহমান পীর, রুপন আহমেদ, নূর ইসলাম মাস্টার, তপু আহমেদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net