লন্ডন প্রতিনিধি::
যুক্তরাজ্যের লন্ডন মহানগর যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমদ জুয়েল। লন্ডন মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন সুমন সম্প্রতি বাংলাদেশে আসায় তাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন লন্ডন যুবলীগের সভাপতি তারেক আহমদ।
এদিকে রাসেল আহমদ জুয়েল লন্ডন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্য ও লন্ডন যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
রাসেল আহমদ জুয়েল তার উপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্টা ও আন্তরিকতার সঙ্গে পালন করে বহির্বিশ্বে আওয়ামী লীগের ভাবমূর্তি উজ্জ্বল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net