তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুরের পল্লীতে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টায় থানায় মামলা দায়ের হলে বৃহস্পতিবার অভিযুক্তকে গ্রেফতার করে তাহিরপুর থানা পুলিশ।
জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী একটি গ্রামে এক প্রতিবন্ধী তরুণীকে (১৯) বাড়িতে ঢুকে ধর্ষণ করে প্রতিবেশী সোহাগ মিয়া (২৫)। এ ঘটনায় বৃহস্পতিবার তরুণীর বাবা তাহিরপুর থানায় অভিযোগ দিলে অভিযুক্ত সোহাগকে আটক করে পুলিশ। সে উপজেলার বাদাঘাট ইউনিয়নের মুকশেদপুর গ্রামের আব্দুল হোসেনের ছেলে। এ ঘটনায় তরুণীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে অভিযুক্ত সোহাগকে গ্রেফতার দেখিয়ে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
ধর্ষণের শিকার তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net