তাহিরপুর প্রতিনিধি::
তাহিরপুরে বিএডিসি’র ডিলারের মাধ্যমে ভর্তুকি দিয়ে কৃষকদের মাঝে ধানের বীজ বিক্রি করছে সরকার। শুক্রবার দুপুরে তাহিরপুর বাজারে আনুষ্টানিকভাবে বিএডিসি’র উফসী বোরোধান বীজ বিক্রি কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ কার্যক্রমের উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান-উদ-দৌলা।
এ সময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি বাবরুল হাসান বাবলু, বিএডিসির বীজ ডিলার তালিমুল ইসলাম দুলাল, সামায়ুন কবীর, কৃষক রেনু মিয়া ও গোলাম হোসেন প্রমূখ।
তাহিরপুর বাজারের বিএডিসি’র বীজ ডিলার সামায়ুন কবীর বলেন, ১০ কেজি উফসী বোরোধান এর বীজের প্যাকেটে মূল্য নির্ধারন করা হয়েছে ৩৯০ টাকা। আর কৃষকদের নিকট বিক্রি করছি ৩’শ টাকা মূল্যে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net