তাহিরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় মদ ও বিয়ারসহ এক যুবককে আটক করেছে বিজিবি।
সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, টেকেরঘাট বিওপি'র নায়েক শাহাদাৎ হোসেন এর নেতৃত্বে একটি নিয়মিত টহল দল মঙ্গলবার রাতে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া নামক স্থান হতে ৩বোতল ভারতীয় মদ ও ১বোতল বিয়ারসহ তাকে আটক করে।
আটক যুবক উপজেলার বড়ছড়া গ্রামের মো. জিলু মিয়ার ছেলে মো. জনিক মিয়া(২০)।
সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর ভারপ্রাপ্ত অধিনায়ক মো. মেজবাহ্ উদ্দিন রাসেল জানিয়েছেন, আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানায় হস্তান্তর করা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net