ছাতক প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতকে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ (৩৫)। রবিবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার দোলারবাজার ইউনিয়নের মইনপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। এঘটনায় সোমবার ভোরে ধর্ষক শাহ আলম (৩৮) কে আটক করেছে পুলিশ। সে একই গ্রামের মৃত মাসুম খার ছেলে।
পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় ওই গৃহবধূ কাজ থেকে ফেরার পথে তার পিছু নেয় শাহ আলম একপর্যায়ে নির্জন স্থানে ওই মহিলাকে জোরপূর্বক ধর্ষণ করে সে। পরবর্তীতে নির্যতিতা নারী স্থানীয় ইউপি চেয়ারম্যান এর কাছে বিচারপ্রার্থী হন। পরে জাহিদপুর পুলিশ তদন্তকেন্দ্রকে জানালে কেন্দ্রের ইনচার্জ পলাশ চন্দ্র দাশ তাকে আটক করে থানায় পাঠান। ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে এ ঘটনায় একটি ধর্ষণ মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net