স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ- সিলেট’এর অকাল প্রয়াত যুবরাজনীতিবিদ অ্যাডভোকেট মইনুদ্দিন আহমদ জালালের প্রথম মৃত্যুবার্ষিকী আজ রোববার (১৮ অক্টোবর ২০২০)। সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা সাহসী, বিনয়ী, সমাজবিপ্লবী মইনুদ্দিন আহমদ জালাল ছিলেন মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় নিবেদিত রাজনীতিক। বাংলাদেশ যুব ইউনিয়নের প্রাক্তন প্রেসিডিয়াম সদস্য, সিলেট জেলা সংসদের সাবেক সভাপতি মইনুদ্দিন জালাল সুনামগঞ্জ-সিলেটসহ কেন্দ্রীয়ভাবে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের সংগঠক ছিলেন। আন্তর্জাতিক পরিম-লে যুব-আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। সুনামগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সুনামগঞ্জের খবরের উপদেষ্টা সম্পাদক ছিলেন তিনি।
তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটে ও সুনামগঞ্জে পারিবারিক ও সাংগঠনিকভাবে দিনব্যাপি নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সুনামগঞ্জে সন্ধ্যা সাড়ে ৬ টায় জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরীতে স্মরণসভা, রাত ৮ টায় জুমের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে স্মরণ সভায় যুক্ত হবেন বিশিস্টজনেরা।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net