মোঃ মোশফিকুর রহমান স্বপন::
সুনামগঞ্জ জেলার ধর্মপাশার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর বাজারে নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০.৩০ টার দিকে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরীর নেতৃত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন ধর্মপাশা থানার এস আই সুমন, আওয়ামী লীগ নেতা এরশাদুর রহমান বুলবুল, রাজাপুর জামেয়া ফাতেমাতজ্জহুরা ( রাঃ) মহিলা মাদ্রাসা পরিচালক মাও. শেখ আব্দুস সালাম জিহাদি, রাজাপুর হুসাইনিয়া মাদ্রাসার পরিচালক মাও. আব্দুস সাত্তার, মাও. আবু সাঈদ,আবুল বাশার আজাদ, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুল হুদা চৌধুরী রাসেল,প্যানেল চেয়ারম্যান মো. শামসুল আলম মেম্বার,হুক্কু মেম্বার,আবুল কালাম আজাদ রবিউল মেম্বার, ব্যবসায়ী মনোয়ার হোসেন মনু প্রমুখ। এ সময় মাদ্রাসার ছাত্র ও এলাকার জনসাধারণ নারী নির্যাতন বিরোধী সমাবেশ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net