হাওর ডেস্ক::
করোনাভাইরাসে আক্রান্ত পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সুস্থ হয়ে উঠছেন। মন্ত্রীর শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে বলে বিশ্বস্থ সূত্রে জানা গেছে। শুক্রবার (১৬ অক্টোবর) মেসেঞ্জার বার্তায় এ তথ্য জানিয়েছেন মন্ত্রীর সিনিয়র তথ্য কর্মকর্তা শাহেদুর রহমান।
তিনি বলেন, ‘পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের শারীরিক অবস্থার দিন দিন উন্নতি হচ্ছে। সকাল ও দুপুরে তিনি স্বাভাবিকভাবে খাবার গ্রহণ করছেন। গলার যে সমস্যা হয়েছিল সেটা নেই বললেই চলে। অক্সিজেন স্যাচুরেশনও ভালো।’
এর আগে মঙ্গলবার শাহেদুর রহমান জানিয়েছিলেন, পরিকল্পনামন্ত্রী করোনা পজিটিভ। তেমন কোনও শারীরিক সমস্যা নেই। তবে বয়স বিবেচনায় চিকিৎসকের পরামর্শে তিনি সিএমএইচে (সম্মিলিত সামরিক হাসপাতাল) ভর্তি হয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net