সিলেট প্রতিনিধি::
সিলেট প্রেসক্লাবের সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের রোগমুক্তি কামনায় সিলেট প্রেসক্লাবের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল গতকাল বুধবার বাদ জোহর ক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন সাগরদিঘিরপাড় এলাহী মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল হালিম।
দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী বলেন, ‘গণমাধ্যমবান্ধব ও উন্নয়নের জন্য নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। দেশ ও সিলেটের উন্নয়নের পাশাপাশি সিলেট প্রেসক্লাবের উন্নয়নেও তাঁর বিশেষ ভ‚মিকা রয়েছে। এছাড়া তাঁর স্বপ্নের বিশ্ববিদ্যালয়সহ উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে মহান আল্লাহ যেন তাকে আরও দীর্ঘ হায়াত দান করেন আমরা এই দোয়া করি।’ তিনি মন্ত্রীর রোগমুক্তি কামনায় সবাইকে দোয়া করার অনুরোধ জানান।
দোয়া মাহফিলে অংশ নেন, সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি এম এ হান্নান ও আবদুল কাদের তাপাদার, সাবেক সহ-সভাপতি হুমায়ূন রশিদ চৌধুরী, মুহাম্মদ আমজাদ হোসাইন ও আতাউর রহমান আতা, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু, সাবেক কোষাধ্যক্ষ খালেদ আহমদ ও মো. আফতাব উদ্দিন, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, কার্যনির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক, সাংবাদিক-গল্পকার সেলিম আউয়াল, প্রেসক্লাব সদস্য জেড এম শামসুল, চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মো. মুহিবুর রহমান, এম রহমান ফারুক প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net