স্টাফ রিপোর্টার::
দক্ষিণ সুনামগঞ্জ পুজা উদযাপন পরিষদের উদ্যোগে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা করা হয়েছে। বুধবার বিকেলে থানা ভবনে এই বিশেষ প্রার্থনা করা হয়। প্রার্থনায় উপস্থিত সবাই পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের আশু রোগ মুক্তি কামনা করে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন।
প্রার্থনায় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদীর চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ পূজা উদযাপন পরিষদ সভাপতি জ্যেতিভূষন তালুকদার ঝন্টু, সাধারণ সম্পাদক টপ্পা চৌধুরী, যুগ্ম সাধারণ শিক্ষক সমিরণ চন্দ্র দাস, পুলিশ অফিসার আলাউদ্দিন, নৃপেশ বাবু, পুজা উদযাপন পরিষদ উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃদসহ ২৪ টি পুজামন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net