স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের সুস্থতা কামনা করেছে জেলা প্রশাসন। বুধবার বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। প্রার্থনায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, অতিরিক্ত জেলা প্রশাসক জাবেদ ইকবাল চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট রইছ উদ্দিন আহমদ, সহসভাপতি ও সাবেক পাবলিক প্রসিকিউটর এডভোকেট ড. খায়রুল কবির রোমেন প্রমুখ।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, সদ্য করোনায় আক্রান্ত হয়ে সিএমইএচে চিকিৎসাধীন রয়েছেন আমাদের মাননীয় পরিকল্পনামন্ত্রী। বয়স বিবেচনায় তিনি হাসপাতালে ভর্তি হলেও তিনি অনেকটা সুস্থ। তার পূর্ণ সুস্থতা ও করোনা রোগমুক্তি কামনায় আমরা কেন্দ্রীয় জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে প্রার্থনা করেছি। এতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন এসে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net