ছাতক প্রতিনিধিঃ
ছাতকে পুকুরের পানিতে ডুবে সুহেল মিয়া(২১) নামের এক শারীরীক প্রতিবন্ধি যুবকের মৃত্যু ঘটেছে। সোমবার সকালে উপজেলার দোলারবাজার ইউনিয়নের উত্তর কুর্শি গ্রামে এ ঘটনা ঘটে। সুহেল মিয়া উত্তর কুর্শি গ্রামের মৃত আফরোজ আলীর পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, শারীরিক প্রতিবন্ধি সুহেল মিয়া দীর্ঘদিন ধরে জলাতংক রোগে ভোগছিল। সোমবার সকালে বাড়ির লোকজনদের অজান্তে বাড়ি সংলগ্ন পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায় সে। অনেক খোঁজাখুজির পর পুকুরের পানি থেকে তার মৃতদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। স্থানীয় ইউপি সদস্য শফিক মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি থানা পুলিশকে অবহিত করে মরহুমের দাফন সম্পন্ন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net