শাল্লা প্রতিনিধি::
নোয়াখালী, সাভার, খাগড়াছড়ি, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও হত্যাকান্ডের প্রতিবাদে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী শাল্লা উপজেলা শাখার আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর সকাল ১১ টায় উদীচীর অস্থায়ী কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চম্পা তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উদীচীর উপদেষ্টা আজমান গণি তালুকদার, সহ সভাপতি রবীন্দ্র চন্দ্র দাস, বিধান চন্দ্র তালুকদার প্রমুখ। বক্তারা দেশের সকল ধর্ষণ ও হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রতিবাদ সমাবেশে উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দসহ সমাজের নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net