স্টাফ রিপোর্টার::
দেশব্যাপী সংঘটিত ধর্ষণ ও হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দক্ষিণ সুনামগঞ্জ উদীচী প্রতিবাদ সমাবেশ করেছে। নোয়াখালী, সাভার, খাগড়াছড়ি ও সিলেটসহ দেশব্যাপী সংঘটিত ধর্ষণ ও হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সারাদেশের ন্যায় বাংলাদেশ উদীচী দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশে বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন অংশ নেন।
শুক্রবার বিকাল ৪ টায় উপজেলার শান্তিগঞ্জ বাজার পয়েন্টে উপজেলা উদীচীর সভাপতি শ্যামল দেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা সুজনের সাধারণ সম্পাদক আবু সাঈদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম, জয়ন্ত তালুকদার পুল্টন, আল আমিন আহমদ জুনেদ, আশিষ চন্দ্র দাস, বোরহান উদ্দিন, খালেদ হাসান, উপজেলা উদীচীর সহ-সভাপতি দোলন দেবনাথ, সহ-সম্পাদক ছায়াদ হোসেন সবুজসহ অন্যানরা৷
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net