স্টাফ রিপোর্টার::
এফবিসিসিআই পরিচালক সজীব রঞ্জন দাসের পিতা বাবু মনোরঞ্জন দাসের শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার তার গ্রামের বাড়ি ছাতক উপজেলার ভাতগাও গ্রামে অনুষ্ঠিত হয় এই শ্রাদ্ধানুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমসহ এফবিসিসিআইয়ের বেশ কয়েকজন পরিচালক। শেখ ফাহিম স্বর্গীয় মনোরঞ্জন দাশের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য জানান।
শেখ ফজলে ফাহিমের সঙ্গে এফবিসিসিআই প্রতিনিধি দলে ছিলেন এফবিসিসিআই সহ সভাপতি রেজাউল করিম রেজনু সিআইপি,সহ-সভাপতি মীর নিজামউদ্দিন সিআইপি, সহ সভাপতি দিলীপ কুমার আগরওয়াল সিআইপি, সহ-সভাপতি নিজাম রাজেশ সিআইপি, পরিচালক আলমগীর হোসেন সিআইপি, প্রবীর কুমার সাহা সিআইপি, কোহিনুর ইসলাম পাঠান সিআইপি, তোসাদদুক হোসেন টিটু সিআইপি, আনোয়ার সাদাত সিআইপি, আবদুর রাজ্জাক সিআইপি, হুমায়ূন রশিদ খান পাঠান সিআইপি, সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ও এফবিসিসিআই সাবেক পরিচালক খায়রুল হুদা চপল, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি খন্দকার মনজুর আহমদ, সাবেক সহ সভাপতি আমিনুল হক, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু,সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর রায়, জেলা যুবলীগের নেতা নুরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাশ, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর দেসহ বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
এর আগে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম সহ নেতৃবৃন্দ প্রয়াত মনোরঞ্জন দাসের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net