স্টাফ রিপোর্টার::
বখাটের যন্ত্রণায় বাড়ি থেকে পালিয়ে থাকা স্বামী পরিত্যক্তা তরুণির বাবা আনোয়ার মিয়াকে মারপিঠের ঘটনায় প্রধান আসামী শামীম আহমদকে ব্রাহ্মণবাড়িয়ার বেলতলা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকাল ৪ টায় সুনামগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা তাকে আটক করে।
অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী (মিডিয়া কর্মকর্তা) জানান, গত তিনদিন ধরেই অবস্থান পরিবর্তন করে শামীম আহমেদ অবশেষে শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার বেলতলা থেকে তাকে আটক করা হয়।
সুনামগঞ্জের জগন্নাথপুরের গুতগাঁওয়ে বখাটেরা স্বামী পরিত্যক্ত তরুণিকে নানাভাবে যৌন নিপীড়ন করছিল। বখাটের ভয়ে মেয়েটি বাড়ি ছেড়ে নবীগঞ্জের অভয়নগরে লুকিয়েছিল। মেয়েটিকে বাড়ি না পেয়ে গত সোমবার রাত ১ টায় বাড়িতে ঢুকে বাবাকে ধরে নিয়ে গিয়ে বেধরক মারপিঠ করে বখাটেরা। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আলীপুর গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনায় জড়িত শামীম আহমেদসহ ৬ বখাটেকে পুলিশ গ্রেপ্তার করেছে। ৫ জনকে ইতিমধ্যে জেল হাজতে পাঠিয়েছেন পুলিশ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net