ছাতক প্রতিনিধিঃ
ছাতকে ভ্রাম্যমান আদালতের অভিযানে পিয়াইন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন ব্যক্তির কাছ থেকে মোট তিন লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার ইসলামপুর ইউনিয়ন সংলগ্ন পিয়াইন নদীতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির এসব অর্থ দন্ড করেন। নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে বরিশাল জেলার বাকেরগঞ্জের জামাল মিয়াকে ১ লক্ষ ৫০হাজার টাকা ও সিলেট সদর উপজেলার হেংলাকান্দি গ্রামের জুয়েল মিয়া এবং ভোলা সদর থানার মোঃ মিরাজকে ১ লক্ষ ৫০হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীলও উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net