হাওর ডেস্ক::
আগামীকাল রবিবার (৪ অক্টোবর) থেকে সিলেট-লন্ডন-সিলেট রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শুক্রবার (২ অক্টোবর) বিমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিমানের সিলেট-লন্ডন রুটে ফ্লাইট চালু উপলক্ষে আগামী ৪ অক্টোবর সকাল ৯টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান ও বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান।
এতে আরও বলা হয়, বিমানের মোবাইল অ্যাপস, সব সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট, বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com ও বিমানের কল সেন্টার (০১৭৭৭ ৭১৫৬১৩-১৬) থেকে সিলেট-লন্ডন-সিলেটসহ বিমানের সব রুটের সিডিউল ফ্লাইটের টিকিট কেনা যাবে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net