স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সিনিয়র সহ-সভাপতি, দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সম্মানিত পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী বাবু সজীব রঞ্জন দাশ এর পিতা বাবু মনোরঞ্জন দাশ মারা গেছেন। ২৭ সেপ্টেম্বর, ২০২০ইং, রোজ- রবিবার, সকাল- ০৮:১৯ মিনিটে ঢাকাস্থ ইউনাইটেড হাসপাতালে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তাঁহার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে ও নাতী নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন । তার মৃত্যুতে বিভিন্ন মহল শোকপ্রকাশ করেছেন।
বাবু মনোরঞ্জন দাশ এর মৃত্যুতে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সভাপতি খায়রুল হুদা চপল, সহ-সভাপতি খন্দকার মঞ্জুর আহমেদ, পরিচালকমন্ডলী, চেম্বারের সকল সদস্য ও সদস্যাবৃন্দসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং বিদেহী আত্মার শান্তি কামনা করেন ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net