স্টাফ রিপোর্টার:
সুজন-সুশাসনের জন্য নাগরিক সুনামগঞ্জ জেল কমিটির উদ্যোগে সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগ নেতাকর্মী কর্তৃক নববধূকে গণধর্ষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত উদ্দিন স্কয়ার (ট্রাফিক পয়েন্টে) ঘণ্টব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সুজন-সুশাসনের জন্য নাগরিক সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট হোসেন তওফিক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক ফজলুল করিম সাঈদের সঞ্চালনায় পরিচালনায় মানবববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আলী হায়দার,সহ-সভাপতি শাহীনা চৌধুরী রুবি, সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনাম, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহার, আবু সাঈদ, অর্থ সম্পাদক ফারুক মিয়া, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হেলেনা আক্তার, সদস্য ওবায়দুল মুন্সী, পৌর কমিটির সভাপতি মোস্তাক আহমদ, সদর উপজেলা সহ-সভাপতি জুনেদ আহমদ, আনোয়ার আলম, শাহীনুল ইসলাম, সাধারণ সম্পাদক জসিম আহমদ, সহ-সাধারণ সম্পাদক দিলীপ কুমার দাস, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক তৈয়বুর রহমান প্রমুখ
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net