জামালগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় উপজেলার কারিতাস অফিসে সেলাই মেশিন বিতরণ করা হয়। বেসরকারী সংস্থা কারিতাস এর সবুজ জীবিকায়ন প্রকল্প অধিনে উপজেলার ২০ জন অসহায় নারীদের মাঝে সেলাই বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কারিতাস সিলেট অঞ্চলের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা ডেন্সিল পডুয়েং, এফ এফ সারোয়ার আলম, কল্যাণ ব্রত তালুকদার সহ বিভিন্ন কর্মীগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net