শাল্লা প্রতিনিধি::
'দুষ্টের দমন শিষ্টের পালন' এই নীতি আমারও। ভালো মানুষের বন্ধু আমি আর খারাপ লোকের শত্রু। বুধবার বিকেলে উপজেলার আনন্দপুর বাজারে আউলিয়া বাবার সমাধি প্রাঙ্গণে জনসচেতনতামূলক বিটসভায় একথা বলেন শাল্লা থানার নতুন ওসি নাজমুল হক।
মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের প্রারম্ভিকতায় অর্জনকে উপদেশ দিতে গিয়ে এমনই একটি শ্লোকে উক্তি করেছিলেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের এই উক্তির মাধ্যমেই বিটসভার সুচনা করেন ওসি নাজমুল হক।
এলাকায় মাদক, জুয়া, বাল্যবিয়ে, চুরি-ডাকাতি ও জঙ্গিবাদ নির্মূলের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করেন তিনি। এসময় এলাকার নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net