স্টাফ রিপোর্টার ::
আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা খলিলুর রহমানের অর্থায়নে অসহায় গরীব দুস্থদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
আজ সোমবার বিকেলে শহরের ট্রাফিক পয়েন্টস্থ আয়ান কমপ্লেক্সে আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার কার্যালয়ে ৫০ জন অসহায় দরিদ্রদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ফজলুল হক।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, সহ-আইন বিষয়ক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, দপ্তর সম্পাদক সজীব দাস, প্রচার সম্পাদক মো. আলী আক্কাস, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাউল শাহজান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net