স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ইয়াবাসহ নুর মিয়া (২৩) নামের এক মাদকসেবীকে আটক করা হয়েছে। আটক যুবক জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর মাঝপাড়া এলাকার ইউনুস আলীর ছেলে। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জগন্নাথপুর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার হাসপাতাল এলাকা থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নুর মিয়াকে আটক করে।
জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মনির বলেন, আটককৃত যুবক একজন মাদকসেবী এবং মাদক বিক্রেতা। তাকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net