ছাতক প্রতিনিধি :
ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম এর নেতৃত্বে সংঙ্গীয় ফোর্স এএসআই সুমন গোপ সহ সিলেটের নাইওরপুল এলাকা হইতে শনিবার রাতে ৪ টি মামলার সাজাপ্রাপ্ত সহ ৬টি মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী রাশেদ হায়দার(৪০) কে গ্রেফতার করা হয়েছে । সে ছাতক পৌরশহরের বাগবাড়ি এলাকার সোনাহর আলীর পুএ। আসামী দীর্ঘ দুই বৎসর যাবত সিলেট নগরীর নাইওরপুল এলাকা সহ বিভিন্ন এলাকায় আত্বপোপন করেছিলেন। কিন্ত শেষ রক্ষা হলো না। অবশেষে এসআই হাবিবুর রহমান পিপিএম এর হাতে গ্রেফতার হলেন। আসামী রাশেদ কে সুনামগঞ্জ কোর্টে প্রেরন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net