জামালগঞ্জ প্রতিনিধি::
"শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের বিদ্যুৎ সংযোগ উদ্ভোধন করা হয়। রবিবার সকালে ইউনিয়নের ব্রামনগাওঁ গ্রামের নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করা হয়েছে। উন্নয়নের রোল মডেল অবহেলিত হাওর জনপদের উন্নয়নের মহা সারথি হাওর বন্ধু জননেতা ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন মহোদয়ের প্রতিনিধি বিদ্যুৎ সংযোগ শুভ উদ্ভোধন করেন জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি- আলহাজ্ব মোহাম্মদ আলী, সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মুকিত চৌধুরী, জেলা যুবলীগের অন্যতম সদস্য- আবুল আজাদ, জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক- আমান উলাহ্ আমান, জামালগঞ্জ পল্লী বিদ্যুতের সিনিয়র লাইনম্যান সামিয়ুল হক সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ##
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net