স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. জয়া সেনগুপ্তার সমর্থনে দলীয় নেতাকর্মীদের নিয়ে কর্মীসভা করেছে স্বেচ্ছাসেবক লীগ। মঙ্গলবার দিরাই পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। কমীসভায় কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ড. জয়া সেনগুপ্তাকে বিজয়ের লক্ষ্যে সকল ভেধাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এমপি।
বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ।
বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য জামিল আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েস, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশ দাস মিঠু, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. বোরহান উদ্দিন।
কর্মীসভার পাশাপাশি পঙ্কজ দেবনাথসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ড. জয়া সেনগুপ্তার পক্ষে উপজেলার বিভিন্ন স্থানে মঙ্গলাবর দিনভর গণসংযোগে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net