স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের অব্যাহতি আদেশ প্রত্যাহার করে নিয়ে তাকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব দিয়েছে জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদল। পূর্বের আদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহালের এই আদেশ দিয়ে তাকে কাজ করে যাওয়ার নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক আজিজুল হক সোহেল। ১২ সেপ্টেম্বর শনিবার এ সংক্রান্ত এক নির্দেশনা দলীয় প্যাডে জাহাঙ্গীর আলমের বরাবরে পাঠানো হয়েছে। দফতর সম্পাদকের পাঠানো এই সিদ্ধান্তে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল অনুমোদন দিয়েছেন বলে জানানো হয়।
এ বিষয়ে জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম পূর্বের প্রত্যাহার আদেশ তুলে নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net