মোঃ মোশফিকুর রহমান স্বপন:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক রইছ আলী (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় বাংলাবাজার ইউনিয়নের রাউলি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বুদ্ধি প্রতিবন্ধী (১৮) মেয়েটিকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় বখাটে যুবক রইছ আলী। সে উপজেলার নরসিংপুর ইউনিয়নের কন্তারগাঁও গ্রামের হারিছ আলীর ছেলে। এ ঘটনায় শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বুদ্ধি প্রতিবন্ধী মেয়ের মা বাদি হয়ে দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ আমলে নিয়ে শুক্রবার সন্ধ্যায় দোয়ারাবাজার থানার এস আই সানাউল্লাহ ও এস আই নোবেল সরকার ধর্ষক রইছ আলীকে তার বাড়ির সামনে দোকান থেকে গ্রেফতার করেন। দোয়ারাবাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুদ্ধি প্রতিবন্ধী মেয়ের মা অভিযোগ দেওয়ার পর সেই অভিযোগের ভিত্তিতে ধর্ষক রইছ আলীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে ধর্ষক রইছ আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net